নানা আয়োজনে সাতক্ষীরায় মৎস্য সপ্তাহ পালিত

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

জেলা প্রতিনিধি(সাতক্ষীরা):

র‌্যালী,আলোচনা সভা ও পুরস্কার বিতরণসহ নানা আয়োজনে সাতক্ষীরায় পালিত হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫। “অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” এই প্রতিপাদে সোমবার (১৮ আগস্ট) সকালে বেলুন ও ফেস্টুন উড়িয়ে মৎস্য সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সদর উপজেলা পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। পরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর সাতক্ষীরার আয়োজনে জেলা মৎস্য কর্মকর্তা জিএম সেলিমের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মুকিত হাসান খান, সদর উপজেলা নির্বাহী অফিসার শোয়াইব আহমাদ, জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, শ্রিম্প হ্যাচারি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (সেব) খুলনা ও সাতক্ষীরা অঞ্চলের সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা, সড়ক ও জনপদ বিভাগ সাতক্ষীরার নির্বাহী প্রকৌশলী আনোয়ার পারভেজ, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বিষ্ণুপদ বিশ্বাস, সদর সহকারি কমিশনার (ভূমি) অতীশ সরকার, সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. লুৎফর রহমান, এল্লারচর মৎস্য প্রদর্শনী খামারের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর মো. শফিকুল ইসলাম প্রমুখ। অন্যান্যেও মধ্যে আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা হাবিবুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশন সাতক্ষীরা জেলা শাখা সাধারণ সম্পাদক আব্দুল গফফার, হ্যাচারী মালিক কাজী আফসার হোসেন লিটু, জেলা ও উপজেলা মৎস্য কর্মকর্তাসহ মৎস্য চাষী এবং মৎস্য ব্যবসায়ীবৃন্দ । আলোচনা সভা শেষে মৎস্য অর্থনীতিতে বিশেষ অবদানের জন্য পুরস্কার প্রদান করা হয়। #

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

দৈনিক আমাদের কণ্ঠ