নান্দাইলে বিএনপির সাংগঠনিক কার্যক্রম গতিশীল রাখতে সক্রিয় ভূমিকায় আছেন আহ্বায়ক ইয়াসের খান  

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

সুমন ভট্টাচার্য

ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলা বিএনপির আহ্বায়ক ইয়াসের খান চৌধুরীর নেতৃত্বে উপজেলা পর্যায়ে বিএনপির সাংগঠনিক কার্যক্রম নতুন গতি পেয়েছে। তিনি নিয়মিত কর্মী সমাবেশ, মতবিনিময় সভা ও সাংগঠনিক সংস্কার কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।

দলের ভিতরে ঐক্য ও শক্তিশালী সাংগঠনিক কাঠামো গড়ার লক্ষ্যে ইয়াসের খান চৌধুরী সক্রিয়ভাবে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখছেন। তাঁর এই ধারাবাহিক প্রচেষ্টায় তৃণমূল বিএনপি এক নতুন উৎসাহ ও উদ্দীপনায় কাজ করে যাচ্ছে।

দলীয় সূত্রে জানা গেছে, সামনে জাতীয় নির্বাচনকে ঘিরে নান্দাইলে বিএনপির অবস্থান সুদৃঢ় করতে সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা তাঁর সঙ্গে একাত্ম হয়ে কাজ করছেন।

নেতাকর্মীরা বলেন, নান্দাইল উপজেলার প্রতিটি ইউনিয়ন ইয়াসের খান চৌধুরী চষে বেড়াচ্ছেন।  সাধারণ মানুষের সাথে রয়েছে আত্মার সম্পর্ক।

ইয়াসের খান চৌধুরী বলেন, আমি আমার দলের নেতাকর্মীদের সাথে নিয়ে মাঠে ছিলাম, মাঠে আছি,মাঠে থাকবো।আমার বাবা চাচারা বিএনপি রাজনৈতিক দলের সংসদ সদস্য ছিলেন।নান্দাইল উপজেলাবাসীর কাছে আমার পরিবার আমি সবসময় কৃতজ্ঞ। নান্দাইল এর উপজেলাবাসী আমার শক্তি।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ

বিজ্ঞাপন