জেলা প্রতিনিধি(নারায়ণগঞ্জ) :
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ব্রহ্মপুত্র নদ থেকে এক অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে বন্দর কলাগাছিয়া নৌ-পুলিশ। ২৮ ডিসেম্বর রবিবার বিকেল সাড়ে ৩ টায় উপজেলার একরামপুর এলাকার ব্রহ্মপুত্র নদ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। উদ্ধারের পর মরদেহ ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
কলাগাছিয়া নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক সাহলে আহম্মদ পাঠান জানান, ব্রহ্মপুত্র নদে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে মরদেহটি ৫/৬দিনের আগের। ময়নাতদন্তের রিপোর্ট ও নিহতের পরিচয় পেলে বিস্তারিত জানানো হবে।
- দৈনিক আমাদের কণ্ঠ: দেশজুড়ে, প্রকাশিত সংবাদ, সংবাদ শিরোনাম, সারাদেশ