নিজস্ব প্রতিবেদক:
নাশকতা সৃষ্টি করতে পারে এমন সন্দেহভাজন কাউকে মাত্রই আইন শৃঙ্খলা বাহিনীকে জানানোর আহŸান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। উপদেষ্টা আজ বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এ আহŸান জানান। সভায় আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সদস্যগণ অংশগ্রহণ করেন।
উপদেষ্টা বলেন, দেশে যে কোন ধরনের অরাজকতা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর ভূমিকা পালন করছে এবং শক্ত অবস্থানে আছে ও পরিস্থিতি স্বাভাবিক থাকবে। কোন রকম অপ্রীতিকর ঘটনার আশঙ্কা নেই। আর সন্ত্রাসীদের কোন ধরনের ছাড় দেওয়া হবে না।
আইনশৃঙ্খলা বাহিনীর জন্য বডি অন ক্যামেরা ক্রয়ের প্রক্রিয়া শীঘ্রই সম্পন্ন হবে বলে উপদেষ্টা জানান।
উপদেষ্টা বলেন, নির্বাচনের প্রস্তুতি মোটামুটি সন্তোষজনক। নির্বাচনী প্রশিক্ষণ প্রায় শেষ পর্যায়ে চলে আসছে। প্রশিক্ষণ শেষ হয়ে গেলে দু’একটা রিহার্সেল দেয়া হবে। নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় মোতায়েন করা হবে পুলিশের দেড় লক্ষ সদস্য, সেনাবাহিনীর প্রায় এক লক্ষ সদস্য, বিজিবি’র প্রায় পঁয়ত্রিশ হাজার সদস্য, আনসারের আনুমানিক পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার সদস্য এবং নৌবাহিনীর প্রায় সাড়ে চার হাজার সদস্য। #
- দৈনিক আমাদের কণ্ঠ: জাতীয় সংবাদ, প্রকাশিত সংবাদ, শীর্ষ সংবাদ, সংবাদ শিরোনাম