নিখোঁজের ১৭ দিন পর ট্রলার ব্যাবসায়ীর মরদেহ উদ্ধার

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

মোঃ আসাদুজ্জামান(বরগুনা):
বরগুনায় নিখোঁজের ১৭ দিন পর এক ট্রলার ব্যাবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারী) সকাল ১০ টার দিকে বরগুনা সদর উপজেলার নলটোনা এলাকার বিষখালী নদীর তীর থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিহতের নাম গোলাম মোস্তফা শিকদার (৭৯)। তিনি বরগুনা সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের মোল্লারহোরা গ্রামের বনি আমিন শিকদারের ছেলে।
খোঁজ নিয়ে জানা যায়, গত ৩১ জানুয়ারী রাতে বিষখালী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয় মোস্তফা। তিনি পেশায় একজন ট্রলার ব্যাবসায়ী। পরদিন নদীতে তার নৌকা ভাসমান অবস্থায় দেখতে পান জেলেরা। এরপর স্থানীয় অনেক খোজাখুজির পর তাকে না পেয়ে ২ ফেব্রুয়ারী বরগুনা থানায় নিখোঁজের সাধারণ ডায়েরী করে পরিবার। এরপর আজ মঙ্গলবার সদর উপজেলার নলটোনা ইউনিয়নের বিষখালী নদীর তীর থেকে নিখোঁজ মোস্তফার ভাসমান মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ব্যাপারে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবদুল আলীম বলেন, বিষখালী নদীতে ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে জানায়। পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ