নিখোঁজের ৩ দিনেও সন্ধান মেলেনি বৃদ্ধ মতিয়ারের

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

নিজস্ব প্রতিবেদক :
হারিয়ে যাওয়ার ৩ দিন পরও সন্ধান মেলেনি রাজধানীর কামরাঙ্গীর চরের ৭৩ বছরের বৃদ্ধ মতিয়ারের। জাতীয় পরিচয় পত্রের ঠিকানা অনুযায়ী তার স্থায়ী ঠিকানা ১নং ওয়ার্ড, ৪নং দাউদখালী, মঠবাড়িয়া-পিরোজপুর। বর্তমানে সে রাজধানীর কামরাঙ্গীর চর থানাধিন চান মসজিদ গলি ইউনিয়ন/ওয়ার্ড-৫৬ নং ওয়ার্ড, থানা-কামরাঙ্গীরচর, জেলা-ঢাকা এলাকায় বসবাস করে আসছিলেন। তার গায়ের রং-শ্যামলা, উচ্চতা-৫ ফুট ৬ ইঞ্চি, মুখমন্ডল-লম্বাটে চুল- কালো, মুখে- অল্প দাড়ি, মাথায় চুল কম। নিখোজের পর থেকে সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করে কোনো সন্ধান না পেয়ে এ বিষয়ে তার ছেলে মোঃ মহিদ বুল্লাহ (৩৯) বাদি হয়ে কামরাঙ্গীর চর থানায় একটি সাধারন ডাইরী করেছেন,যার নং ৩৮৭ তারিখ ৭/৩/২৬ইং। থানায় দায়েরকৃত জিডি সূত্রে জানা যায়, গত ৬ মার্চ রোজ শুক্রবার সকাল ১০ ঘটিকায় কামরাঙ্গীরচর থানাধীন চাঁদ মসজিদ এলাকা থেকে মোঃ মতিয়ার রহমান (৭৩), বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয়। এসময় তার পরনে লুঙ্গি ও গায়ে গেঞ্জি ছিলো। অদ্যবদি বাসায় ফিরে আসি নাই।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ

বিজ্ঞাপন