শাহিন চৌধুরী :
ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে সোনিয়া শারমিন কান্তা (নাম পরিবর্তন নয়) নামে এক নারী নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। নিখোঁজের ঘটনায় পরিবারে চরম উৎকণ্ঠা ও উদ্বেগ বিরাজ করছে। দীর্ঘ সময় অতিবাহিত হলেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, গত ২৩ জানুয়ারি দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিটে সোনিয়া শারমিন কান্তা মোহাম্মদপুরের আসাদ এভিনিউয়ের বাসা থেকে বের হন। তিনি তাজমহল রোডে অবস্থিত তার স্বামীর বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। কিন্তু নির্ধারিত গন্তব্যে পৌঁছাননি এবং এরপর থেকে আর নিজ বাসায়ও ফেরেননি। নিখোঁজের পরপরই পরিবারের পক্ষ থেকে সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করা হলেও তার কোনো খোঁজ মেলেনি। পরে বিষয়টি মোহাম্মদপুর থানাকে অবহিত করা হলে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরিবার জানায়, নিখোঁজ সোনিয়া শারমিন কান্তা মানসিক সমস্যায় ভুগছিলেন, যা তাদের উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে। তারা আশঙ্কা করছেন, তিনি পথ হারিয়ে কোথাও বিপদে পড়তে পারেন।
নিখোঁজ নারীর শারীরিক বর্ণনা অনুযায়ী তার উচ্চতা: প্রায় ৫ ফুট ৩ ইঞ্চি,গায়ের রং: উজ্জ্বল শ্যামলা,মুখমন্ডল: গোলাকার, চুল: বব কাটিং, সামনের অংশে কিছু সাদা-কালো চুল রয়েছে। নিখোঁজের সময় তার পরনে ছিল হালকা গোলাপি রঙের সালোয়ার কামিজ, সঙ্গে বিস্কিট রঙের ওড়না। পায়ে ছিল বাটা স্যান্ডেল এবং হাতে একটি চটের ব্যাগ ছিল।
পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে, কেউ যদি এই নারীর কোনো সন্ধান পেয়ে থাকেন বা তার সম্পর্কে কোনো তথ্য জানতে পারেন, তাহলে নিকটস্থ থানায় অথবা ০১৭১৫০২৮৮৭৭ নম্বরে যোগাযোগ করার জন্য। এদিকে স্থানীয়দের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও নিখোঁজ নারীর সন্ধানে সহযোগিতা চাওয়া হয়েছে। দ্রæত তাকে সুস্থ অবস্থায় ফিরে পাওয়ার জন্য পরিবার সবার সহযোগিতা কামনা করেছে।
- দৈনিক আমাদের কণ্ঠ: দেশজুড়ে, প্রকাশিত সংবাদ, শীর্ষ সংবাদ, সংবাদ শিরোনাম, সারাদেশ