নিয়ামতি লঞ্চঘাট বাস স্ট্যান্ড দখল করে অবৈধ স্থাপনা, ভোগান্তিতে হাজারো মানুষ

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

রবিউল ইসলাম(বরিশাল):
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়নের লঞ্চঘাট ও সংলগ্ন বাসস্ট্যান্ড এলাকায় সরকারি রাস্তা দখল করে গড়ে তোলা হচ্ছে দোকানপাট ও স্থাপনা। স্থানীয় বাড়িওয়ালা ও দোকানদাররা রাস্তার ওপর ইট-বালু ফেলে স্থায়ী ভবন নির্মাণ করছে। ফলে ৭২ ফুট প্রশস্ত সরকারি রাস্তা সঙ্কুচিত হয়ে কার্যত ২০ ফুটেরও কম জায়গায় সীমাবদ্ধ হয়ে পড়েছে।
ফলে একইসঙ্গে দুটি বাস চলাচল করতে পারছে না, অটোরিকশা ও ভ্যান দাঁড়িয়ে যাত্রী তুলতে পারছে না। প্রতিদিন হাজারো যাত্রী ও পথচারীকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তা দখল করে দোকান নির্মাণ ও ভাড়া দিয়ে আসছে প্রভাবশালী মহল। সাধারণ মানুষ প্রতিবাদ জানালেও তা আমলে নেওয়া হয়নি। তারা দাবি করেন, অতীতে ক্ষমতাসীন আওয়ামী লীগের স্থানীয় প্রভাবশালী নেতারা দখলদারদের কাছ থেকে মোটা অঙ্কের চাঁদা নিয়ে বিষয়টি উপেক্ষা করেছেন। এ চাঁদার টাকা নাকি উপরের পর্যায় পর্যন্ত ভাগাভাগি হয়েছে—এমন মন্তব্যও করেছেন সাধারণ মানুষ।
একজন ক্ষুব্ধ যাত্রী বলেন, রাস্তা দিয়ে হেঁটে চলাই কষ্টকর হয়ে গেছে। দোকানঘর থেকে রাস্তার দূরত্ব ছয় থেকে আট ইঞ্চির বেশি নয়। দুটি বাস মুখোমুখি হলে পুরো এলাকায় যানজট লেগে যায়।”
অভিযোগ করা হলেও এখনো কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ অবস্থায় স্থানীয়রা সরকারের কাছে জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

দৈনিক আমাদের কণ্ঠ