নির্বাচনের আগে অবশ্যই লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

বগুড়া প্রতিনিধি:
জামায়াত নির্বাচনমুখী রাজনৈতিক দল উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, আগামীকাল নির্বাচন হলেও জামায়াতে ইসলামী প্রস্তুত রয়েছে। তবে, তার আগে গণহত্যার বিচার, মৌলিক সংস্কার এবং প্রশাসনের ভেতরে ঘাপটি মেরে থাকা ফ্যাসিবাদের দোসরদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে।

সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। এটা না করে যেনে তেন ভাবে একটা নির্বাচন জনগণ চায় না। তিনি বলেন, জামায়াতে ইসলামী সকল ইসলামী দল এবং সমমনা-দেশপ্রেমিক দলকে সাথে নিয়ে জোটবদ্ধভাবে নির্বাচনে অংশগ্রহন করবে। বৃহত্তর ঐক্য গড়ে হায়েনার কবল থেকে দেশ ও জাতিকে মুক্ত করার লক্ষ্যে জামায়াত কাজ করে যাচ্ছে। প্রধান উপদেষ্টাকে তাঁর দেওয়া প্রতিশ্রæতির কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, মানুষ বলতে শুর“ করেছে অন্তর্বর্তীকালীন সরকার একটি দলের পকেটে ঢুকে গেছে। আমরা চাই মানুষের এই আশংকা মিথ্যা প্রমানিত হোক।

আওয়ামী ফ্যাসিবাদ যেমন কোন রাজনৈতিক দলের আন্দোলনে পরাজিত হয়নি, তেমনি এই সরকারকে কোন একটি দল ক্ষমতায় বসায়নি। ড. ইউনূসের সরকার জনগণের সমর্থনে গঠিত হয়েছে। সুতরাং জনগণের হয়েই কাজ করতে হবে। শনিবার দুপুরে বগুড়ার শহীদ টিটু মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া জেলা শাখার ষান্মাসিক রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বগুড়া জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকারের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রিয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দীন, বগুড়া অঞ্চলের টীম সদস্য অধ্যাপক মাওঃ আব্দুর রহিম ও অধ্যাপক নজরুল ইসলাম।

বক্তব্য রাখেন বগুড়া শহর আমির অধ্যক্ষ মাওঃ আবিদুর রহমান সোহেল, বগুড়া-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওঃ শাহাদাতুজ্জামান, বগুড়া-৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব দবিবুর রহমান, বগুড়া-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী নুর মোহাম্মদ আবু তাহের, জেলা নায়েবে আমির অধ্যাপক আব্দুল বাছেদ, অধ্যাপক আব্দুল হাকিম সরকার, শিবিরের পশ্চিম জেলা সভাপতি সাইয়েদ কুতুব ও পূর্ব জেলা সভাপতি জুবায়ের আহমেদ। সঞ্চালনায় ছিলেন জেলা নায়েবে আমির মাওঃ আব্দুল বাছেত ও সেক্রেটারি মাওলানা মানসুরুর রহমান প্রমূখ।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ