পাঁচ মাস দায়িত্বে থাকা প্রকৌশলীর বিরুদ্ধে কোটি টাকা আত্মসাতের অভিযোগ

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

নিজস্ব প্রতিবেদক(ময়মনসিংহ)

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা প্রকৌশলী আয়েশা আখতারের আবেদনের প্রেক্ষিতে মিথ্যা অপবাদের অভিযোগে উপজেলার সাবেক নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এরশাদুল হককে ডাকা হয়েছে জেলা প্রশাসক কার্যালয়ের শুনানিতে।
সূত্র জানায়, ২৭৮ বর্গকিলোমিটারের ছোট্ট এই উপজেলায় কোনো শিল্পাঞ্চল না থাকলেও, সাবেক ইউএনও এরশাদুল হক কখনো দাবি করেছেন, রাজস্ব আয় হতে কখনো ৫ কোটি টাকা, কখনো ৩ কোটি, আবার কখনো ১ কোটি বা ৭৫ লাখ টাকা আত্মসাৎ হয়েছে যার মধ্যে বিরোধপূর্ণ তথ্য রয়েছে। এতে স্পষ্ট, প্রকৃত রাজস্ব আয় সম্পর্কে তার সঠিক ধারণা ছিল না এবং এসব অভিযোগ ব্যক্তিগত স্বার্থে করা হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
উল্লেখ্য, ২০২৩-২৪ অর্থবছরের জুন ক্লোজিংয়ের পর জুলাই মাসে উপজেলা প্রকৌশলী আয়েশা আখতার ঈশ্বরগঞ্জে যোগদান করেন। মাত্র পাঁচ মাস দায়িত্ব পালনের পর রহস্যজনকভাবে তাকে বদলি করা হয় এবং ফুলবাড়িয়ায় দীর্ঘদিন কর্মরত উপসহকারী প্রকৌশলী আমিনুল ইসলামকে সহকারী প্রকৌশলীর চলতি দায়িত্বে নিয়োগ দেওয়া হয়। এ বিষয়ে ঈশ্বরগঞ্জের সাবেক ইউএনও সারমিনা সাত্তারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
অপরদিকে সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এরশাদুল হক এর সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমার ছোট একটা অপারেশন হয়েছে আমি অসুস্থ কাল যেহেতু তদন্তকারী কর্মকর্তা ডেকেছে আমার শরীর অসুস্থ থাকা সত্তে¡ও আগামীকাল উপস্থিত থাকবো।

 

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ