পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:
খুলনার পাইকগাছার কপিলমুনিতে প্রকাশ্য দিবালোকে ৯ম শ্রেণিতে পড়ুয়া এক স্কুল ছাত্রীকে অপহরণের পর ধর্ষণের ঘটনা ঘটেছে। খবর পেয়ে স্থানীয় পুলিশ ঘটনার শিকার জনৈকা ওই ছাত্রীকে উদ্ধার করে থানা হেফাজতে নিয়েছে। বুধবার (১৫ অক্টোবর) বিকেল আনুমানিক সাড়ে ৩ টার দিকে উপজেলার কপিলমুনির কাশিমনগর এলাকায় এ ঘটনাটি ঘটেছে।
স্থানীয় কপিলমুনি পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক আজগর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে তার নের্তৃত্বে ফাঁড়ির পুলিশ ঘটনায় ভুক্তভোগী জনৈকা ওই ছাত্রীকে উদ্ধার করে থানায় নিয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। তবে পুলিশ তদন্তের স্বার্থে ধর্ষকদের নাম প্রকাশ করেনি।
পুলিশ ও স্থানীয়রাা জানায়, বুধবার বেলা আনুমানিক ৩ থেকে সাড়ে ৩টার দিকে ভুক্তভোগী জনৈকা ওই ছাত্রীর কাশিমনগর ঋৃষিপাড়াস্থ বাড়ির সামনের রাস্তা থেকে অভিযুক্ত ওই ৩ যুবক মোটর সাইকেল যোগে জোরপূর্বক মুখ চেপে ধরে উঠিয়ে নিয়ে পাশ্ববর্তী বিলের মধ্যে একটি বাসায় নিয়ে ধর্ষণ করে।
- দৈনিক আমাদের কণ্ঠ: দেশজুড়ে, প্রকাশিত সংবাদ, শীর্ষ সংবাদ, সংবাদ শিরোনাম, সারাদেশ