পাথরঘাটায় উপকূল দিবস পালিত

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

পাথরঘাটা(বরগুনা) প্রতিনিধি:
বরগুনার পাথরঘাটায় উপকূল দিবস পালিত হয়েছে। পাথরঘাটা উপকূল সুরক্ষা আন্দোলনের আয়োজনে আজ (১২ নভেম্বর) বুধবার বেলা ১১টায় একটি শোভাযাত্রা পৌর শহরের গোলচত্বর থেকে শুরু করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পাথরঘাটা উপজেলা পরিষদ চত্বরে মুক্তমঞ্চে শেষ হয়।
পরে পাথরঘাটা উপজেলা পরিষদ চত্বরের মুক্তমঞ্চে ৭০এর প্রলয়ংকরী ঝড়ে মৃতদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। এর আগে মুক্ত মঞ্চে অবস্থিত সিডরে নিহত এবং ১৯৯৩ সাল থেকে ২০২৪ সালের জুন পর্যন্ত সাগরে নিখোঁজ জেলেদের স্মরণে স্মৃতি ফলকের শ্রদ্ধা নিবেদন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন- পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিজানুর রহমান,পাথরঘাটা উপজেলা বিএনপির আহŸায়ক চৌধুরী মোহাম্মদ ফারুক, মাওলানা মনিরুল ইসলাম, সমাজসেবক ও সাংস্কৃতিক কর্মী এরফান আহমেদ সোয়েন, সমাজসেবক মেহেদী শিকদার প্রমুখ। স্মৃতিচারণ অনুষ্ঠান সঞ্চালনা ও দোয়া করেন সাংবাদিক ও গবেষক শফিকুল ইসলাম খোকন। এছাড়াও এ দিবসের সাথে সহমত পোষণ করে উপস্থিত ছিলেন, বেসরকারি উন্নয়ন সংস্থা, সিএনআরএস’র, সিসিডিবি, রুপান্তর, সংকল্প ট্রাস্ট, দৃষ্টি মানব কল্যাণ সংস্থাসহ একাধিক সংগঠন ও স্বেচ্ছাসেবক সংগঠন।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ