মোঃ আসাদুজ্জামান(বরগুনা):
বরগুনার পাথরঘাটায় নৌবাহিনী ও পুলিশের যৌথ উদ্যোগে চেকপোস্ট অভিযান পরিচালিত হয়েছে। বৃহস্পতিবার পাথরঘাটা বাসস্ট্যান্ড সড়কের অভিযানে উপজেলা কন্টিনজেন্ট কমান্ডার লেফটেন্যান্ট আমিনুল হক (জি), বিএন (পি নং ২৬৫৩) এর নেতৃত্বে ১৫ সদস্য বিশিষ্ট ০২ টি সেকশন ও পাথরঘাটা থানা ট্রাফিক পুলিশের ০৪ জন সদস্যসহ একটি যৌথবাহিনী চেকপোস্ট পরিচালনা করা হয়।
চেকপোস্ট অভিযানে মোটর সাইকেলঃ ৫৫ টি। ইজি বাইক ০৪ টি।ট্রাকঃ ০৪ টি।বাসঃ ০৩ টি। ও মাইক্রোঃ ০৬ টি গাড়ির বৈধ কাগজপত্র যাচাই বাচাই ও সন্দেহভাজনদের তল্লশি করা হয়। এতে ড্রাইভিং লাইসেন্স,হেলমেট এবং রেজিস্ট্রেশন না থাকায় ট্রাফিক আইনে ০৬ টি মোটরসাইকেল এর বিপরীতে ০৬ টি মামলায় ১৮হাজার ৫০০টাকা জরিমানা আদায় করা হয়। লেফটেন্যান্ট কমান্ডার আমিনুল হক বলেন,সড়কে অপরাধ দমন, চালকদের সচেতনতা ও সকল ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
- দৈনিক আমাদের কণ্ঠ: দেশজুড়ে, প্রকাশিত সংবাদ, প্রশাসনিক সংবাদ, শীর্ষ সংবাদ, সংবাদ শিরোনাম, সারাদেশ