পিরোজপুরে শীতার্তদের জন্য আশা’র পক্ষ থেকে জেলা প্রশাসকের কাছে কম্বল হস্তান্তর

পিরোজপুরে শীতার্তদের জন্য আশা'র পক্ষ থেকে জেলা প্রশাসকের কাছে কম্বল হস্তান্তর
পিরোজপুরে শীতার্তদের জন্য আশা'র পক্ষ থেকে জেলা প্রশাসকের কাছে কম্বল হস্তান্তর
নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

খেলাফত হোসেন খসরু, পিরোজপুর:

পিরোজপুরে দুঃস্থ্য শীতার্ত মানুষদের জন্য বেসরকারি উন্নয়ন সংস্থা আশা’র পক্ষ থেকে জেলা প্রশাসকের কাছে কম্বল হস্তান্তর করা হয়েছে। রবিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে কম্বল হস্তান্তর করেন আশা’র ডিভিশনাল ম্যানেজার আব্দুল জলিল।

এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিয়াজ মাহমুদ, বেসরকারি উন্নয়ন সংস্থা আশা এর জেলা ব্যবস্থাপক মো: আলাউদ্দিন প্রমুখ। এছাড়াও আশা’র জেলা পর্যায়ে কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বেসরকারি উন্নয়ন সংস্থা আশা’র ডিভিশনাল ম্যানেজার আব্দুল জলিল বলেন, আশা ১৯৭৮ সালে প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন উন্নয়ন কার্যক্রম করে আসছে। প্রতিবছর ৬৪ জেলার শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করে আশা। এরই ধারাবাহিকত এ বছরে দেশের শীতার্ত অসহায় মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণের জন্য প্রত্যেক জেলায় জেলা প্রশাসক মহোদয় এর কাছে কম্বল হস্তান্তর করা হয়েছে। আমাদের এই উন্নয়ন কার্যক্রম চলমান থাকবে।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ