নাজিরপুর(পিরোজপুর):
পিরোজপুরে সাংবাদিকদের সাথে পুলিশ সুপারের মতবিনিময় করেছেন নবাগত পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী। মঙ্গলবার (৯ ডিসেম্বর) পিরোজপুর পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় পুলিশ সুপার নির্বাচনকালীন নিরাপত্তা, কিশোর গ্যাং নিয়ন্ত্রণ, মাদক নির্মূল এবং সাংবাদিকদের সুরক্ষা সর্বোচ্চ অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেন। পুলিশ সুপার বলেন, সাংবাদিকরা ঝুঁকি নিয়ে সমাজের নানা কষ্ট ও দুর্যোগ তুলে ধরেন; তাদের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। তিনি বলেন,সংবাদ সংগ্রহে বাধা বা হুমকি দিলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, আসন্ন জাতীয় নির্বাচনকে শান্তিপূর্ণ ও নির্বিঘœভাবে সম্পন্ন করার লক্ষ্যে জেলা পুলিশ সর্বোচ্চ সতর্কতায় রয়েছে। সভায় বক্তব্য রাখেন পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি এস এম রেজাউল ইসলাম শামীম, সাধারণ সম্পাদক ও এস এম তানভীর আহমেদ, সাংবাদিক- মাহমুদ হোসেন, মুনিরুজ্জামান নাসিম আলী, এম এ রব্বানী ফিরোজ, জিয়াউল আহসান, ফসিউল ইসলাম বাচ্চু, জহিরুল হক টিটু, হাসান মামুন, জিয়াউল হক, তামিম সরদার ও নাঈম তালুকদারসহ এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ পিরোজপুরের বিভিন্ন গণমাধ্যম প্রতিষ্ঠানের সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত সাংবাদিকরা মাঠ পর্যায়ের নিরাপত্তা, নির্বাচনকেন্দ্রিক পরিস্থিতি, কিশোর অপরাধ দমন ও অপ-সাংবাদিকতা প্রতিরোধ সম্পর্কে মতামত প্রদান করেন এবং পুলিশ সুপার এসব পরামর্শ গুরুত্বসহকারে বিবেচনা করার আশ্বাস দেন।
- দৈনিক আমাদের কণ্ঠ: অশ্রেণীভুক্ত, দেশজুড়ে, প্রকাশিত সংবাদ, শীর্ষ সংবাদ, সংবাদ শিরোনাম