পীরগাছায় ভয়াবহ অগ্নিকান্ড ৪৫ লাখ টাকা ক্ষয়ক্ষতির দাবি

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

হারুন-অর-রশিদ বাবু (রংপুর):
রংপুরের পীরগাছা উপজেলায় এক ভয়াবহ অগ্নিকান্ডে মো. মোবারক হোসেন নামে এক ব্যক্তির বসতবাড়ির ৬টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (০৯ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার ইটাকুমারী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মধুরাম তেলীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এতে প্রায় ৪৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করছে ক্ষতিগ্রস্ত পরিবারটি। স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে হঠাৎ করেই মোবারক হোসেনের বাড়িতে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পীরগাছা ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রæত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে বাড়ির ৬টি ঘর এবং ভেতরে থাকা আসবাবপত্রসহ সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত মোবারক হোসেন (পিতা- মৃত মঈনুদ্দিন মোল্লা) জানান, আগুনে তার ও তার সন্তানদের থাকার ৬টি ঘর সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। প্রতিটি ঘরে থাকা দু’টি করে খাট, আলমারি ও মূল্যবান আসবাবপত্র পুড়ে গেছে। এ ছাড়া ঘরে মজুদ রাখা বিপুল পরিমাণ ধান, চাল, সার এবং গ্যাসের সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুনের তীব্রতা বাড়িয়ে দেয়। সব মিলিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৪৫ লাখ টাকা ছাড়িয়ে যাবে বলে তিনি জানান।
ইটাকুমারী ইউনিয়নের ৬নং ওয়ার্ড ইউপি সদস্য ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মাসুদ রানা ঘটনাস্থল পরিদর্শন করে জানান, পরিবারটি অত্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি আরও উল্লেখ করেন, এর আগেও পূর্ব শত্রæতার জেরে দুর্বৃত্তরা মোবারক হোসেনের বাড়ির খড়ের পালায় একাধিকবার আগুন দিয়েছিল। এবারের আগুনের সূত্রপাত নিশ্চিত হওয়া না গেলেও বিষয়টি নিয়ে জনমনে সন্দেহ সৃষ্টি হয়েছে। পীরগাছা ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আল-আমিন হোসেন জানান,খবর পাওয়ার পরপরই আমাদের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে। প্রায় ২ ঘণ্টার প্রচেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে আগুনের সঠিক কারণ এখনো জানা যায়নি। তদন্ত সাপেক্ষে বিস্তারিত বলা যাবে। এবিষয়ে পীরগাছা উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ বসাক ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমিবেদনা জানিয়ে বলেন, অগ্নিকান্ডের খবর শুনেছি, ঈদ পুর্ব মুহুর্তে এটা খুবই বেদনাদায়ক সংবাদ। আমরা ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবো। বর্তমানে পরিবার পরিজন নিয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে ক্ষতিগ্রস্ত পরিবারটি। স্থানীয়রা প্রশাসনের কাছে এই অসহায় পরিবারটির জন্য দ্রæত সহায়তার দাবি জানিয়েছেন।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ

বিজ্ঞাপন