পুরানা পল্টনে ‘ল চেম্বারে’ আগুন

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

নিজস্ব প্রতিবেদকঃ

রাজধানীর পুরানা পল্টনে একটি ‘ল চেম্বারে’ অগ্নিকাণ্ড ঘটেছে। চারতলা ভবনের দোতলায় মূলত আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট।মঙ্গলবার সকাল ৯টা ২৫ মিনিটে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, খবর পেয়ে মানিকগঞ্জ হাউস নামের ঐ ভবনের আগুন নিয়ন্ত্রণে ফায়ারের ৫টি ইউনিট কাজ করছে। তবে প্রাথমিকভাবে আগুনে কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলেও জানিয়েছে ফায়ার সার্ভিস।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ

বিজ্ঞাপন