পেমেন্ট না করে ‘‌রাত ১২টায় ফোন দিয়ে ডাকেন কাজের জন্য

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

বিনোদন ডেস্কঃ

গেল ঈদে মুক্তি পাওয়া শাকিব খান অভিনীত বক্স অফিসে জড় তোলা ব্লকবাস্টার সিনেমা ‘বরবাদ’। দেশের প্রেক্ষাগৃহ দর্শকের দীর্ঘ লাইন, আয় করে ৭৫ কোটি টাকা। সব মিলিয়ে ছবিটি হয়ে ওঠে আলোচিত।
তবে সিনেমার এই সাফল্যের ছায়ায় এবার নতুল করে জড় উঠেছে বিতর্ক। অভিনেত্রী দিলরুবা দোয়েল অভিযোগ তুলেছেন, সিনেমাটির নির্মাতা মেহেদী হাসান হৃদয় তার ডাবিং পারিশ্রমিক দেন নি এখনো।
‘বরবাদ’ সিনেমায় অভিনয় না করলেও ইধিকা পালের ডাবিং করেছেন দোয়েল। এই ডাবিংয়ের পারিশ্রমিক দেননি পরিচালক মেহেদি হাসান হৃদয়, এমনটা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন দেয়েল নিজেই।
দোয়েল আরো বলেন, ‘আমাকে হৃদয় ভাই তার সহকারীকে দিয়ে ফোন করিয়ে বলেছিলেন ইমার্জেন্সি ইধিকা পালের চরিত্রের ডাবিং করে দিতে হবে। আমি চেয়েছি স্পট পেমেন্ট। এরপর আমি ডাবিং করলেও এখনো আমার পেমেন্ট পাইনি। ডাবিং করার পর আমি অনেকবার ফোন করেছি পরিচালককে, তিনি আমার ফোন ধরেননি।’
দোয়েল আরো বলেন, ‘টাকাটা কোনো ইস্যু বা বিষয় না, কিন্তু সম্মানটা তো থাকল না। উনারা এত বড় ছবি বানায়, এত হাইপ এত গলাবাজি করে, তাহলে উনারাই অভিনয়, নির্মাণ ডাবিং সবকিছু করুক। আমাদের তো তাদের দরকার নেই ? সবচেয়ে খারাপ লাগার বিষয় হচ্ছে হৃদয়ের এডিরা এমন আচরণ করেছেন মনে হয় ওরা একেকজন বলিউড, হলিউড থেকে আসছে। এরাই নাকি আবার দেশের সিনেমার বাজার লিড করছে। আমার আসলে হাসি পায় এটা ভেবে। উনারা যেহেতু অনেক বড় ডিরেক্টর ভাবছে নিজেদের, ২০-২৫ কোটি টাকা দিয়ে সিনেমা বানাচ্ছে, কিন্তু উনারা দেশের শিল্পীদের পেমেন্ট কিøয়ার করতে পারছে না। আবার রাত ১২টায় ফোন করে বলতে পারবে তাদের কাজটা করে দিতে হবে।’
এ বিষয়ে মেহেদী হাসান হৃদয় বলেন, ‘আমি এমন কিছু এখনো জানি না, এই রকম একটা আর্টিস্টের পেমেন্ট এখনো আটকে আছে। আর উনি যদি আমাকে ফোন দিয়ে থাকেন, আমি অনেক সময় অপরিচিত নাম্বার থেকে ফোন আসলে ধরা হয় না। উনার নাম্বার আমার কাছে নাই। হয়তো ব্যস্ততার জন্য ফোন ধরা হয়নি। উনি যদি একটা টেক্সট করে রাখতেন তাহলে হয়তো কথা বলতাম। আর উনার সঙ্গে আমি কনটাক্ট করিনি।’
এই নির্মাতা আরো বলেন, ‘ওই ভদ্রমহিলার সঙ্গে আমার এ বিষয়ে কথা হয়নি। আর এই সিনেমায় আমার এডি ছিল বাংলাদেশ থেকে আজাদ ভাই। আর বাকি এডিরা সবাই ইন্ডিয়ান। আমি এসব বিষয়ে কিছুই জানি না।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ