প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রায়গঞ্জে জনসভা

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

রেজাউল করিম খান(সিরাজগঞ্জ):

৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রায়গঞ্জে আনন্দ শোভাযাত্র ও জনসভা করেছে উপজেলা বিএনপি। বুধবার বিকেলে রায়গঞ্জ উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে এ জনসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।

উপজেলা বিএনপি সভাপতি আলহাজ্ব শামসুল ইসলামের সভাপতিত্বে ও রায়গঞ্জ পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রাশিদুল হাসান মিরনের পরিচালনায় অনুষ্ঠিত জনসভায় বক্তব্য রাখেন জেলা বিএনপি, রায়গঞ্জ উপজেলা বিএনপি, পৌর বিএনপি, সকল অংগ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। জনসভা থেকে ঐতিহাসিক আনন্দ শোভাযাত্রা বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ

বিজ্ঞাপন