রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় ২০জনের নিহতের তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় ১৭১ জন আহত হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে সোমবার সন্ধায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এই তথ্য জানিয়েছে।
এর আগে দুপুরে রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়।বিমানটি সোমবার দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করে।