প্লাস্টিক পলিথিন দূষণ প্রতিরোধে সভা অনুষ্ঠিত 

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

মোঃ আসাদুজ্জামান (বরগুনা প্রতিনিধি) :

বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তর, ইকো সুন্দরবন প্রকল্পের আয়োজনে  প্লাস্টিক পলিথিন দূষণ প্রতিরোধে সরকারি বে-সরকারি প্রতিষ্ঠানের সাথে অভিজ্ঞতা বিনিময় সভা, আজ বৃহস্পতিবার সকাল ১১ টায় বরগুনা জেলার, সদর উপজেলার  হলরূমে অনুষ্ঠিত হয়েছে । সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেনঃ উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াছিন আরাফাত রানা ও উপজেলার বিভিন্ন দপ্তরের  কর্মকর্তা, শিক্ষক, জনপ্রতিনিতধি, জেলা সুন্দরবন সাংবাদিক ফোরামের সদস্য, সুন্দরবন যুব ফোরামের সদস্যবৃন্দ। সভায় সকলে একসঙ্গে কাজ করার অঙ্গীকার করেন।

সভা শেষে সরকারি ও বে-সরকারি প্রতিষ্ঠান গুলো কে পলিথিন প্লাস্টিকের বিকল্প হিসেবে পরিবেশ বান্ধব ব্যাগ বিতরন করা হয়। সভায় উপস্থিত প্রতিষ্ঠান দের   পলিথিন ও প্লাস্টিক ব্যবহারের দূষণ প্রতিরোধে সচেতন করবেন ও পরিবেশ বান্ধব ব্যাগ ব্যবহারে তাদেরকে উদ্বুদ্ধ করবেন বলে অংগীকার করেন।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ