ফুলছড়িতে অ্যাডভোকেট আজিজুল ইসলামের পথসভা

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

সাঘাটা(গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধা-৫ (সাঘাটা ও ফুলছড়ি) উপজেলার বিভিন্ন স্থানে ভোটারদের সাথে গণসংযোগ ও পথসভা করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব অ্যাডভোকেট আজিজুল ইসলাম। শনিবার দিনভর একাধিক পথসভায় তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে হাতপাখা প্রতীকে ভোট প্রার্থনা করেন।
তিনি বলেন, জনগণের আমানত রক্ষা, ও ফুলছড়ি উপজেলার বেশিরভাগ ইউনিয়ন চরের মধ্যে ইতিপূর্বে যারা এমপি মন্ত্রী ছিলেন তারা কোনদিন চর অঞ্চলের লোকজনকে নিয়ে তেমন একটা ভাবেন নাই। সে কারণে বন্যার সময় তাদেরকে পানিতে ভাসতে হয়,আবার নদীর পানি না থাকলে মাইলের পর মাইল পায়ে হেঁটে অসুস্থ মানুষকে ঘাড়ে করে নিয়ে হাসপাতলে নিয়ে আসতে হয়। চর অঞ্চলের এলাকার উন্নয়ন ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় আমি জীবনভর নিরলসভাবে কাজ করে যাবো। হাতপাখা প্রতীককে বিজয়ী করে ইসলামী শাসনব্যবস্থা প্রতিষ্ঠায় ভূমিকা রাখুন।
স্থানীয় নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক সাধারণ মানুষসহ পথসভায় উপস্থিত ছিলেন মোঃ আঃ আজিজ সহ সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ সাঘাটা উপজেলা, হাফেজ মনির হোসেন সাধারণ সম্পাদক ইসলামী আন্দোলন বাংলাদেশ সাঘাটা উপজেলা।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ