বঙ্গোপসাগরে ট্রলার ডুবি ৯ জেলে উদ্ধার নিখোঁজ ৩

বঙ্গোপসাগরে ট্রলার ডুবি ৯ জেলে উদ্ধার নিখোঁজ ৩
বঙ্গোপসাগরে ট্রলার ডুবি ৯ জেলে উদ্ধার নিখোঁজ ৩
নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

মোঃ আসাদুজ্জামান ,বরগুনা

পাথরঘাটা থেকে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। ওই ট্রলারে থাকা ১২ জেলের মধ্যে ভাগ্যক্রমে ৯ জেলে উদ্ধার হলেও ৩ জেলে নিখোঁজ রয়েছে।

বৃহস্পতিবার (১০ জুলাই) সকাল ৮ টার দিকে পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নের খলিফারহাটের আলমগীর খলিফার মালিকানা এফবি সাইকুল ট্রলার ডুবির ঘটনা ঘটে। উদ্ধারকৃত জেলেদের অন্য ট্রলার উঠিয়ে কুলে নিয়ে আসা হচ্ছে।

উদ্ধারকৃত জেলেদের বরাত দিয়ে বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, বঙ্গোপসাগরে জাল ফেলে ট্রলারে জেলেরা ঘুমিয়ে পড়ে। এ সময় হঠাৎ ঝড়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। এতে ওই ট্রলারে থাকা জেলেরা ঝাঁপিয়ে সাগরে পরলে ভাসমান অবস্থায় কিছুক্ষণ পর ৯ জনকে উদ্ধার করে পাশে থাকা ওপর একটি ট্রলার। এখনো ৩ জেলে নিখোঁজ রয়েছে।

 

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ