বরগুনায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

বরগুনা প্রতিনিধি:

বরিশাল-পাথরঘাটা মহাসড়কের বামনার ডৌয়াতলা ইউনিয়নের খান বাড়ি সংলগ্ন সড়কের উপর থেকে পায়ের গোড়ালি বিচ্ছিন্ন এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে বামনা থানা পুলিশ। আজ রবিবার সকাল সাড়ে ৯ টার দিকে স্থানীয়রা বামনা থানাকে জানালে তারা এ পরিচয়বিহীন যুবকের লাশ উদ্ধার করেন। যুবকের বয়স হবে ৩০ বছর। তার পরিচয় জানা যায়নি। এ বিষয়টি নিশ্চিত করেছেন বামনা থানার অফিসার ইনচার্জ মো: হারুন অর রশীদ হাওলাদার।

এসময় তিনি জানান, ডৌয়াতলা ইউনিয়নের চেয়ারম্যান আবু সালেহ সড়কে অজ্ঞাত লাশের সংবাদ পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে বামনা থানাকে বিষয়টি অবহিত করেন। এ লাশের শরীরে বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাতসহ একটি পা কেটে চামড়ায় ঝুলে আছে। লাশের পরিচয় সনাক্ত করা যায়নি।এ বিষয়ে বামনা থানার অফিসার ইনচার্জ মো: হারুন অর রশীদ হাওলাদার ঘটনাস্থল পরিদর্শন করে লাশ থানায় এনে ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

 

 

 

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ