জেলা প্রতিনিধি (বরগুনা) :
বরগুনায় বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নব- গঠিত আহবায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ জুলাই রবিবার বরগুনা জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। জেলা আইনজীবী ফোরামের আহবায়ক এ্যাড. মোঃ মজিবুর রহমানের সভাপতিত্বে ও সদস্য সচিব এ্যাড. আব্দুল ওয়াসী মতিনের সঞ্চালনায় এ সময় অন্যান্যের মধ্যে সংড়্গপ্তি বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বরগুনা জেলা শাখার সাবেক সভাপতি ও জিপি এ্যাড. আব্দুল মজিদ তালুকদার, বরগুনা জেলা বি এন পি’র সাবেক সহ-সভাপতি ও পিপি এ্যাড. নুরম্নল আমীন, জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি এবং নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালের পিপি এ্যাড. রনজু আরা শিপু, বরগুনা জেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক এ্যাড. রেজবি উল কবির, জাতীয়তাবাদী যুবদল বরগুনা জেলা শাখার সিনিয়র যুগ্ম আহবায়ক ও আইনজীবী ফোরামের সদস্য এ্যাড. আহসান হাবিব স্বপন প্রমূখ।
- দৈনিক আমাদের কণ্ঠ: প্রকাশিত সংবাদ, রাজনীতি সংবাদ, সংবাদ শিরোনাম