বরগুনায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

মোঃ আসাদুজ্জামান:

প্রতি বছরের ন্যায় এবারেও বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে আজ বরগুনায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসন, সমাজ কল্যান বিভাগ ও প্রবীণ হিতৈষী সংঘের যৌথ উদ্দ্যোগে বর্নাঢ্য রেলী, আলোচনা সভা, স্মৃতি চারণ, সংগীতানুষ্ঠান, প্রীতি ভোজ, পুরস্কার বিতরণী ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠান সমূহে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও প্রবীণ হিতৈষী সংঘের সভাপতি মোহাম্মদ শফিউল আলম। বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবুল ফাত্তাহ, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জহিরুল ইসলাম ও প্রবীণ হিতৈষী সংঘের সাধারণ সম্পাদক সাংবাদিক মনির হোসেন কামাল। প্রবীণদের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক মোশাররফ হোসেন, চৌধুরী মোঃ মাসুম, আলহাজ্ব আঃ রব ফকির, শামসুদ্দিন সানু, মোঃ শাহ আলম, আবুল কালাম আজাদসহ আরও অনেকে।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ