বরগুনায় কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের জেলা কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

মোঃ আসাদুজ্জামান(বরগুনা):
বরগুনায় কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন ও শেখ মুজিব ও হাসিনার ছবি টাঙানোর ঘটনা ঘটেছে। বুধবার (১৮ ফ্রেব্রুয়ারি) সকালে বরগুনা শহরের শেরেবাংলা সড়কের অবস্থিত আওয়ামী লীগের অফিসে পতাকা উত্তোলিত অবস্থায় দেখা যায়।
খোজ নিয়ে জানা যায়, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ও জেলা ছাত্রলীগের নেতা ফাহাদ হাসান তানিম কয়েক জনকে নিয়ে আওয়ামী লীগের অফিসে পতাকা উত্তোলন করার একটি ভিডিও তার নিজ ফেসবুক প্রোফাইলে পোস্ট করে। শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবিও টাঙাতে দেখা যায়। এর পরপরই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় ব্যাবসায়ীরা জানায়, আমরা দোকান খুলেছি ৮ টার দিকে। আমরা এসেই পতাকাটি দেখতে পাই। যারা পতাকা উত্তোলন করেছে তারা খুব সকালে হয়ত এ কাজ করেছে।
বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবদুল আলীম বলেন, অতি গোপনে আওয়ামী লীগের কার্যালয়ে ছবি টাঙানো ও পতাকা উত্তোলন করেছে ছাত্রলীগের কিছু সদস্যরা এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে দেখার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। যারা এ কাজ করেছে তাদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ