বরগুনায় খাদ্য ভেজাল বিরোধী অভিযানে জেল, জরিমানা আদায় 

বরগুনায় খাদ্য ভেজাল বিরোধী অভিযানে জেল, জরিমানা আদায় 
বরগুনায় খাদ্য ভেজাল বিরোধী অভিযানে জেল, জরিমানা আদায় 
নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

বরগুনা প্রতিনিধিঃ

বরগুনা শহরে বিভিন্ন খাদ্য বিক্রি প্রতিষ্ঠানে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে খাদ্য ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করা হয়েছে।  শনিবার বিকেলে জেলা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুল আলম এর নির্দেশনায় অভিযানে পরিচালনা করা হয়।

অভিযানে মালাকার সুইটস এর স্বত্বাধিকারী সুব্রত মালাকারকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়। লাকুরতলার অনিল স্টোরের অনিল চন্দ্র ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় বিজ্ঞ বিচারক তার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করেন। এছাড়াও শহরের প্রাণ কেন্দ্রে মেসার্স খাইরুল স্টোর থেকে শিশুদের জন্য তৈরি হরেক রকমের ভেজাল খাদ্য এবং আরো কয়েকটি নাম বিহীন দোকান থেকে ক্ষতিকর বিস্কিট জব্দ করে নষ্ট করে দেয়া হয়।

বাংলাদেশ নৌবাহিনী বরগুনা কন্টিনজেন্ট এর সাব লেফটেন্যান্ট সাকিলের নেতৃত্বে একটি টিম, বরগুনা সদর থানা, ডিবি পুলিশের টিম ও পৌর স্যানিটারি ইন্সপেক্টর ইব্রাহিম খলিল অভিযানে সহযোগিতা করেন।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

দৈনিক আমাদের কণ্ঠ