মোঃ আসাদুজ্জামান(বরগুনা):
বরগুনায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৫ উপলক্ষে উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলাপ্রশাসন ও জেলাপ্রাণিসম্পদ এর আযোজনে বুধবার (২৬ নভেম্বর) থেকে ২ ডিসেম্বর পর্যন্ত চলমান এ কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন জেলাপ্রশাসক তাসলিমা আক্তার।
অনুষ্ঠানেপ্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ আসাদুজ্জামান এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আব্দুল্লাহ আল- মাসুদ এবং সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবুল ফাত্তাহ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশেরপ্রাণিসম্পদ খাতের সার্বিক উন্নয়নে আধুনিকপ্রযুক্তি,প্রশিক্ষণ ও খামার ব্যবস্থাপনায় দক্ষতা অর্জন সময়ের দাবি। বরগুনার খামারিরা যাতে সর্বাধুনিক সেবা ও পরামর্শ পেতে পারেন এ লক্ষ্যেই এপ্রদর্শনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এসময় উপস্থিত ছিলেন, বরগুনার অতিরিক্ত জেলাপ্রশাসক অনিমেষ বিশ্বাস, বরগুনা সদর উপজেলা নির্বাহী অফিসার ইয়াসিন আরাফাত রানা, বরগুনা সহকারী কমিশনার (ভূমি) বরগুনা প্রেসক্লাবের সভাপতি অ্যাড. সোহেল হাফিজ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু জাফর সালেহ, সাংবাদিক তালুকদার আসাদ সহপ্রমুখ।
- দৈনিক আমাদের কণ্ঠ: দেশজুড়ে, প্রকাশিত সংবাদ, শীর্ষ সংবাদ, সংবাদ শিরোনাম, সারাদেশ