বরগুনায় জাতীয় যুব দিবস উদযাপন

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

মোঃ আসাদুজ্জামান(বরগুনা):

নানা আয়োজনে বরগুনায় উদযাপিত হয়েছে জাতীয় যুব দিবস। এ উপলক্ষে মঙ্গলবার শহরের ইটবাড়ীয়া এলাকায় যুব প্রশিক্ষণ কেন্দ্র থেকে একটি যুব রেলী বের হয়। পরে যুব প্রশিক্ষণ কেন্দ্রের হলরুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক গৌতম চন্দ্র দে’র সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরগুনা জেলা প্রশাসক মো. শফিউল আলম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মাসুদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াছিন আরাফাত রানা, বরগুনা জেলা বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মোল্লা। বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মোজাম্মেল হক, জেলা জামায়াতের আমির মো. এহিবুল্লাহ হারুন যুব প্রশিক্ষণ কেন্দ্রের কো-অর্ডিনেটর কামরুল হাসান বরগুনা প্রেসক্লাবের সহ-সভাপতি ক্রীড়া সংগঠক হাফিজুর রহমান, ছাত্র প্রতিনিধি ইমাম হোসেন, রেজাউল করিম, সফল যুব সংগঠক হেদায়েত উল্লাহ ,সফল উদ্দোক্তা জিনিয়া আকতার। অনুষ্ঠানে সফল আত্নকর্মি ও প্রশিক্ষিত যুবদের মাঝে পুরস্কার, সনদপত্র ও ঋনের চেক বিতরন করেন জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম।পরে যুব প্রশিক্ষণ কেন্দ্রে গাছের চাড়া রোপন ও পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। #

 

 

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ

বিজ্ঞাপন