বরগুনায় ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

মোঃ আসাদুজ্জামান, বরগুনা:

বরগুনায় ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু হয়েছে। বরগুনা সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের রায়ভোগ গ্রামের সাড়ে ৩ বছরের শিশু তানহা ঢাকার সুপার স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার মারা গেছে।

বরগুনায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে আরও ৫৪ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৭ হাজার ৮৩ জন।বরগুনার সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবুল ফাত্তাহ জানিয়েছেন, গত ২৪ ঘন্টায় বরগুনা সদর উপজেলায় ৩৬, বেতাগী ২, বামনা ৭, তালতলী ৭ ও পাথরঘাটায় ৭ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন ১৪৪ জন। এদের মধ্যে বরগুনা জেনারেল হাসপাতালে ৯৪, আমতলী ৫, বেতাগী ৪, বামনা ১৩, পাথরঘাটা ১৬ এবং তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১২ জন চিকিৎসাধীন। এখন পর্যন্ত বরগুনা সদর উপজেলায় ৫ হাজার ৭৮০, তালতলী ১৭৩, বামনা ৩১৯, বেতাগী ১৫২, আমতলী ৯৫ এবং পাথরঘাটা উপজেলায় ৬১৮ জন আক্রান্ত হয়েছেন।

অন্যদিকে জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাওয়া ৫২ জনের মধ্যে ৩৬ জনের বাড়ি বরগুনা সদর উপজেলায়, ১১ জনের বাড়ি পাথরঘাটা এবং ৫ জনের বাড়ি বেতাগী উপজেলায়।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ

বিজ্ঞাপন