বরগুনায় দূর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

মোঃ আসাদুজ্জামান(বরগুনা):

বরগুনায় বিষয়ভিত্তিক স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। জেলা দূর্নীতি দমন কমিশন দুদক ও দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে দ্বিতীয় রাউন্ড বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এবারের বিতর্কের বিষয় পারিবারিক মুল্যবোধের অবক্ষয়ই দুর্নীতি বিস্তারের মূল কারন। এতে বরগুনার ৮ টি শিক্ষা প্রতিষ্ঠান অংশ গ্রহন করে।
বৃহস্পতিবার বরগুনা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত এ বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক অনিমেষ বিশ্বাস। বরগুনা প্রেসক্লাবের সহ-সভাপতি ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য রেজাউল ইসলাম টিটুর সঞ্চালনায় এসময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন বরগুনা সরকারি কলেজের সাবেক অধ্যাপক আবদুস ছালাম,জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন নয়ন, বরগুনা জিলা স্কুলের সহকারী শিক্ষক আবদুল ওহাব প্রমুখ।

 

 

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

দৈনিক আমাদের কণ্ঠ