মোঃ আসাদুজ্জামান(বরগুনা):
বরগুনায় ন্যায় কুঞ্জর শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি জে বি এম হাসান উপস্থিত থেকে এ ন্যায় কুঞ্জের উদ্বোধন করেন । পরে বরগুনা জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে বিচার বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের সাথে মতবিনিময় সভা করেন।
এ সময় উপস্থিত ছিলেন বরগুনা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম, জজ কোর্টের বিচারক মোঃ সাইফুর রহমান এবং অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আব্দুল্লাহ আল মাসুদসহ বরগুনার বিজ্ঞ আইনজীবী পাবলিক প্রসিকিউটর নুরুল আমিন ও বিচার বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।