মোঃ আসাদুজ্জামান(বরগুনা):
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বরগুনা জেলা কমিটির পক্ষ থেকে জেলার বিভিন্ন মন্দির ও আশ্রমে বৃক্ষরোপন কর্মসূচী পালিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বরগুনা সার্বজনীন আখড়াবাড়ী মন্দির প্রাঙ্গনে একটি ফলজ গাছের চারা (আম) রোপনের মধ্যে দিয়ে এই কর্যক্রমের শুভসূচনা করা হয়। এসময় ফলজ এবং ঔষধী গাছের চারা বরগুনা সার্বজনীন আখড়া বাড়ী মন্দির কমিটির সাধারন সম্পাদক উত্তম কর্মকারের হাতে হস্তান্তর করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বরগুনা জেলা কমিটির সদস্য সচিব জয়দেব রায়।
বরগুনা জেলা পূজা উদযাপন কমিটির আহবায়ক অ্যাডভোকেট সুশান্ত কুমার বেপারী, যুগ্ন-আহবায়ক মানিক সিকদার, সদস্য উজ্জল কুমার দাস, সার্বজনীন আখড়া বাড়ী মন্দির কমিটির অর্থ সম্পাদক তাপস দাস-সহ অন্যান্য সদস্য বৃন্দ এসময় উপস্থিত ছিলেন। পরে বরগুনা সার্বজনীন কালী বাড়ী মন্দির প্রাঙ্গনে একই কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। বরগুনা সার্বজনীন কালী বাড়ী মন্দির কমিটির সাধারন সম্পাদক তপন দাসের হাতে ফলজ এবং ঔষধী গাছের চারা হস্তান্তর করা হয়েছে এবং মন্দিও প্রাঙ্গনে রোপন করা হয়। এছাড়াও জেলার বিভিন্ন মন্দিরে আগামী এক সপ্তাহ বরগুনা জেলা পূজা উদযাপন কমিটির পক্ষ থেকে এই কর্মসূচী পালন করা হবে। #