বরগুনায় সদর উপজেলা বিএনপির বিক্ষোভ সমাবেশ

বরগুনায় সদর উপজেলা বিএনপির বিক্ষোভ সমাবেশ
বরগুনায় সদর উপজেলা বিএনপির বিক্ষোভ সমাবেশ
নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

মোঃ আসাদুজ্জামান

স্বাধীনতার সুমহান ঘোষক বিএনপি’র প্রতিষ্ঠাতা আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি পদদলিত ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানকে কটুক্তি করার প্রতিবাদে বরগুনায় বিক্ষোভ সমাবেশ করেছে সদর উপজেলা বিএনপির নেতাকর্মীরা।

এ উপলক্ষে রবিবার দুপুর ১২ টায় প্রবল বৃষ্টিকে উপেক্ষা করে সদর উপজেলা বিএনপির নেতাকর্মীরা দলীয় কার্যালয় থেকে এক বিক্ষোভ মিছিল নিয়ে বরগুনা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বরগুনা মিজান টাওয়ারের সামনে এক সমাবেশের আয়োজন করে। সদর উপজেলা বিএনপির আহবায়ক তালিমুল ইসলাম পলাশের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক  এজেডএম সালেহ ফারুক, জেলা বিএনপি’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম বাবুল হাওলাদার,  সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, ঢাকা মহানগর (উত্তর) যুবদলের সদস্য শহিদুল্লাহ মুছুল্লী প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশ নায়ক তারেক রহমানকে নিয়ে যারা কটুক্তি অথবা অসম্মানজনক কথা বলবে তাদেরকে দাঁত ভাঙ্গা জবাব দেয়া হবে। সমাবেশ সঞ্চালনায় ছিলেন হুমায়ুন কবীর।

 

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ

বিজ্ঞাপন