বরগুনায় ১১৫০পিছ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

মোঃ আসাদুজ্জামান(বরগুনা) :

বরগুনায় ১১৫০পিছ ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ(ডিবি)। গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে এই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তি বরগুনার সদর উপজেলার কেওড়াবুনিয়া ইউনিয়নের লতাবাড়িয়া গ্রামের মোঃ সুলতান মিয়ার ছেলে মো: জুয়েল মৃধা (৩৯)।

বরগুনা জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানা যায়, শনিবার ১১অক্টোবর ভোররাতে মাদক উদ্ধার অভিযানে যায় বরগুনার গোয়েন্দা শাখার পুলিশ। এসময় দলটি গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে সদর উপজেলার কেওড়াবুনিয়া ইউনিয়নের লতাবাড়িয়া গ্রামে সুলতান মিয়ার ঘরে মাদক কেনা বেচা চলছে। সংবাদ পেয়েই ভোররাতে ডিবি পুলিশ সুলতান মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে একাধিক মাদক মামলার আসামি জুয়েল মৃধাকে গ্রেপ্তার করে। এসময় সে প্রথমে ইয়াবা রাখার বিষয়টি অস্বীকার করলেও, পরবর্তীতে তল্লাশির মাধ্যমে মাছ ধরার ঝাঁকি জালে মোড়ানো ছয়টি প্যাকেটে ১১৫০পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এবিষয়ে বরগুনা জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ একরাম হোসেন জানান, ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে ১১৫০পিছ ইয়াবা সহ জুয়েল মৃধা নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।উক্ত ব্যক্তির নামে এর আগেও একাধিক মাদক মামলা রেকর্ড রয়েছে।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ