বরিশাল বিশ্ববিদ্যালয়ে গোপনে সিন্ডিকেট সভা আহ্বান করায় ভিসির কার্যালয়ে তালা

বরিশাল বিশ্ববিদ্যালয়ে গোপনে সিন্ডিকেট সভা আহ্বান করায় ভিসির কার্যালয়ে তালা
বরিশাল বিশ্ববিদ্যালয়ে গোপনে সিন্ডিকেট সভা আহ্বান করায় ভিসির কার্যালয়ে তালা
নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

বরিশাল জেলা প্রতিনিধি:

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) গোপনে সিন্ডিকেট সভা আহ্বানের অভিযোগ এনে উপাচার্যের বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছেন। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে তিনটায় বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে থেকে এই বিক্ষোভ মিছিল শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে উপাচার্যের বাসভবনের সামনে এসে অবস্থান নেন শিক্ষার্থীরা। পরে তারা বাসভবন থেকে কার্যালয়ে এসে কার্যালয়ের গেট তালাবদ্ধ করে দেন।

এসময় তারা ফ্যাসিবাদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, দালাল ভিসির বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, স্বৈরাচারের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, এক দফা একদাবি ভিসি তুই কবে যাবি, এক দুই তিন চার, ভিসি তুই গদি ছাড়, দালাল ভিসির আস্তানা ভেঙে দাও গুড়িয়ে দাও সহ নানা স্লোগান দিতে থাকেন।

এসময় তারা ছয়টি অভিযোগ উত্থাপন করেন এবং এসব অভিযোগের প্রেক্ষিতে তারা একদফার ঘোষনা দিয়ে বলেন, ভিসি যদি এসব অভিযোগের প্রেক্ষিতে তার অবস্থান পরিস্কার না করেন তাহলে তাকে অনতিবিলম্বে পদত্যাগ করতে হবে।

তাদের উত্থাপিত অভিযোগ গুলো হলো-

 

১. মেয়াদ শেষ হওয়ার পরও নিয়ম বহির্ভূত আওয়ামী ফ্যাসিস্ট রেজিস্ট্রারকে বহাল রেখে অসাধু সুবিধা দেওয়ার জন্য পাতানো গোপন সিন্ডিকেট সভার আহ্বান: . ২৯ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনে নৃশংস হামলায় অংশ নেওয়া ছাত্রলীগ নেতাকর্মীদের আগাম জামিন পাওয়া ও ক্যাম্পাসে নিষিদ্ধ না হওয়া: . নিয়মবহির্ভূত ভাবে ২জন সিন্ডিকেট সদস্যকে বাদ দিয়ে চিহ্নিত আওয়ামী ফ্যাসিস্টদের নিয়ে পাতানো গোপন সিন্ডিকেটের নাটক মঞ্চস্থ করা; . আইন, সংবিধানের দোহাই দিয়ে আওয়ামী ফ্যাসিস্টদের স্বপদে বহাল রেখে মূল পদে আনার কুচক্রী পায়তারা চালানো। . গত ৬ মাসেও ২২ দফার কোনরকম প্রতিফলন করতে ব্যর্থ হওয়া। . ক্যাম্পাস অভ্যন্তরে সন্ত্রাসী ছাত্রলীগের অবাধ বিচরণ, মাদক সেবন ও ভাঙচুরের বিরুদ্ধে প্রশাসন কোনপ্রকার পদক্ষেপ গ্রহন করতে ব্যর্থ হওয়া।

 

বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া রসায়ন বিভাগের শিক্ষার্থী রফিকুল ইসলাম বলেন, আমাদের আজকের অবস্থান এক দফা, এক দাবি ভিসির পদত্যাগ। ভিসি সিন্ডিকেট সভা থেকে অবৈধভাবে দুইজন সিন্ডিকেট সদস্যকে ‘আওয়ামী দোসর’ বলে বাতিল করেছেন। এমন একটি কাজ ভিসি করেছেন বা করতে যাচ্ছেন, যা আমরা মেনে নিতে পারছি না।

 

তিনি আরও বলেন, কয়েকদিন আগে আপনারা দেখেছেন, ভিসি-বিরোধী একটি আন্দোলন হয়েছিল। সেখানে কিছু শর্ত দেওয়া হয়েছিল। ভিসি বলেছিলেন, তিনি সেই শর্তগুলো পূরণ করবেন। কিন্তু পরবর্তীতে তিনি কোনো কথাই রাখেননি। সেই ভিত্তিতেই আজ আমাদের এই অবস্থান কর্মসূচি। আমরা এর কোনো ব্যাখ্যা চাই না-আমাদের এক দফা, এক দাবি, ভিসির পদত্যাগ।

 

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ