মোঃ রবিউল ইসলাম রাব্বি (বরিশাল) :
সরোয়ার বনাম আলাল, বিএনপিতে বাড়ছে প্রতিদ্ব›িদ্বতা।আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল-৫ (সদর ও নগর) আসনে বিএনপির প্রার্থিতা নিয়ে নতুন সমীকরণ তৈরি হয়েছে। এ আসনে দলের চেয়ারপারসনের দুই উপদেষ্টা সাবেক সংসদ সদস্য সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ও মজিবর রহমান সরোয়ার মনোনয়নের দৌড়ে এগিয়ে আসায় স্থানীয় রাজনীতিতে উত্তাপ বেড়েছে।
দলীয় সূত্র জানায়, এ আসনে এর আগে চারবার এমপি নির্বাচিত হয়েছেন মজিবর রহমান সরোয়ার। তিনি একবার বরিশাল সিটি করপোরেশনের মেয়রও ছিলেন। দীর্ঘ তিন দশক ধরে সদর আসনে তাঁর একক আধিপত্য থাকলেও এবার একই আসনে প্রতিদ্বন্দ্বিতা ঘোষণা করেছেন আলাল। ফলে বিএনপির ভেতরেই মনোনয়ন নিয়ে তীব্র প্রতিযোগিতা দেখা দিয়েছে।
স¤প্রতি আলাল নগরীর বিভিন্ন কর্মসূচিতে সরব উপস্থিতি জানান দিচ্ছেন। তিনি আইনজীবী সমিতি, প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটে মতবিনিময় সভায় অংশ নেন এবং দলীয় কর্মী ও স্থানীয় জনগণের সঙ্গে যোগাযোগ বাড়ান। দলের প্রতিষ্ঠাবার্ষিকীতেও তাঁর প্রচারণা কার্যক্রম চোখে পড়ে। সংবাদিকদের সঙ্গে আলাপকালে আলাল বলেন, “আমি বরিশাল-৫ আসনেরই সন্তান। এখান থেকে নির্বাচন করতে চাই। বড় দলে নেতৃত্ব বাড়তেই থাকে, নতুনরাও আসবে। বিএনপির মতো দলে অন্তত ২০ জন সম্ভাব্য প্রার্থী থাকা উচিত।”
২০০১ সালে বাবুগঞ্জ-উজিরপুর আসনে এমপি নির্বাচিত হয়েছিলেন আলাল। পরবর্তীতে ২০০৮ সালে ঢাকা-১৩ (মোহাম্মদপুর) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করলেও পরাজিত হন। দীর্ঘদিন ঢাকার রাজনীতিতে সক্রিয় থাকলেও এখন তিনি জন্মভূমি বরিশালেই নিজের রাজনৈতিক অবস্থান শক্ত করতে চাইছেন। অন্যদিকে, বিএনপির প্রবীণ নেতা সরোয়ার বলেন, “আলাল এর আগের নির্বাচনেও বরিশাল-৫ আসন থেকে মনোনয়ন চাইতে এসেছিলেন। কিন্তু দল আমাকে দিয়েছে। তিনি মাঝেমধ্যে বরিশালে এলেও নিয়মিত কর্মসূচিতে দেখা যায় না। আমার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও কর্মসূচির মাধ্যমেই দল ও জনগণ পাশে থেকেছে।
সরোয়ার ও আলালের বাইরে বিএনপির আরও কয়েকজন নেতা এ আসনে প্রার্থী হতে তৎপর। তাঁদের মধ্যে রয়েছেন সাবেক এমপি বিলকিস জাহান শিরীন, জেলা দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম শাহিন, কেন্দ্রীয় সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ ও নগর বিএনপির আহŸায়ক মনিরুজ্জামান ফারুক। ফলে প্রার্থী তালিকা দীর্ঘ হচ্ছে। বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) আকন কুদ্দুসুর রহমান বলেন, “সরোয়ার ও আলালসহ কয়েকজন নেতাই প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। তবে কে মনোনয়ন পাবেন, তা দলের সিদ্ধান্তেই নির্ধারিত হবে। রাজপথে যাঁরা আন্দোলনে সক্রিয় ছিলেন, মনোনয়ন প্রক্রিয়ায় তাঁদের অগ্রাধিকার দেওয়া হতে পারে। স্থানীয় পর্যবেক্ষকরা মনে করছেন, সরোয়ার ও আলালের প্রতিদ্বন্দ্বিতার কারণে বরিশাল-৫ আসনে বিএনপির রাজনীতি নতুনভাবে সাজতে পারে। এই আসনে দল কাকে প্রার্থী করবে, তা নিয়ে জেলায় উৎসুক রাজনৈতিক মহল। #