বাসর ঘরে স্বামীর গোপনাঙ্গ কর্তন!

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement
‎শহিদুল ইসলাম খোকন (গাইবান্ধা): 
বাসর রাতে নব বিবাহিত স্বামীর পুরুষাঙ্গ কেটে দিয়েছে স্ত্রী এমন  চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার খর্দ্দ কোমর পর ইউনিয়নে।‎‎‎স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত ২টার দিকে উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের পাইকা গ্রামে সামাজিক রীতিনীতির মধ্য দিয়ে নজরুল ইসলাম  মাঠেরহাট রাজনগর গ্রামের আইয়ুব আলীর কন্যা মোরশেদাকে বিয়ে করেন।
বিয়ের রাতেই আনন্দ-উল্লাসের পর নব দম্পতিকে বাসর ঘরে নিয়ে আসা হয়।বাসর ঘরে অবস্থানকালে মোরশেদা আকস্মিকভাবে ধারালো ব্লেড ব্যবহার করে তার স্বামীর গোপনাঙ্গ কেটে দেন।‎নজরুল ইসলাম তীব্র যন্ত্রণায় চিৎকার করলে স্বজনরা তাকে রক্তাক্ত অবস্থায় বাসর ঘর থেকে বের করে সাদুল্লাপুর স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করান।
ঘটনার সত্যতা স্বীকার করে খোর্দ্দকোমরপুর ইউনিয়ন পরিষদের সদস্য আতোয়ার রহমান জাতীয় দৈনিক আমাদের কন্ঠে বলেন,  বিয়ের রাতেই এমন নির্মম ঘটনা আমরা কখনো আশা করি নাই।
‎সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ তাজউদ্দিন খন্দকার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে  গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। তিনি আরও বলেন, ঘটনাটি তদন্তাধীন এবং আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ