বিদ্যুৎ প্লান্টের স্ক্র্যাপ মালামাল চুরির মামলায় শ্রমিক দলের সভাপতি গ্রেপ্তার

বিদ্যুৎ প্লান্টের স্ক্র্যাপ মালামাল চুরির মামলায় শ্রমিক দলের সভাপতি গ্রেপ্তার
বিদ্যুৎ প্লান্টের স্ক্র্যাপ মালামাল চুরির মামলায় শ্রমিক দলের সভাপতি গ্রেপ্তার
নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ

ধানখালীতে নির্মিত পটুয়াখালী ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ প্লান্টের স্ক্র্যাপ মালামাল চুরির মামলায় ধানখালী ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি শামীম তালুকদার কে (৩৭) গ্রেপ্তার করা হয়েছে। র‍্যাব পটুয়াখালীর সদস্যরা সোমবার বিকালে শামীমকে গ্রেপ্তার করে।

সোমবার শেষ বিকালে তাকে কলাপাড়া থানায় হস্তান্তর করা হয়। ধানখালী থেকে শামীমকে গ্রেপ্তার করা হয়। কলাপাড়া থানার ওসি মোহাম্মদ জুয়েল ইসলাম এ খবর নিশ্চিত করেন।

গত ১২ জানুয়ারি বিদ্যুৎ প্লান্টের স্ক্র্যাপ মালামাল চুরির ঘটনায় ৩৪ জনের নাম উল্লেখ করে বিদ্যুৎ কেন্দ্রের ডেপুটি ম্যানেজার (অ্যাডমিন) আমিনুল ইসলাম কলাপাড়া থানায় একটি মামলা করেন। এ মামলার প্রধান আসামি সোহেল মোল্লা। মামলায় বলা হয়েছে এ চক্রটি পাওয়ার প্লান্টের অভ্যন্তরে ঢুকে তামার তার, স্টিলের পাতসহ লোহার বিভিন্ন সামগ্রী চুরি করে পাচার করে আসছিল। দুই টন মালামালসহ একটি ট্রাক আটক করা হয়।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ