মোঃ শাহ্ আলম মন্ডল (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের বিরামপুরে “দক্ষতা নিয়ে যাবো বিদেশ, রেমিট্যান্স দিয়ে গড়ব স্বদেশ” প্রতিপাদ্যে আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দিবসটি উপলক্ষে বৃহস্প্রতিবার (১৮ ডিসেম্বর) বেলা ১২টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আকতার নীলা’র সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুস সালামের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) নাজিয়া নওরীন, কৃষি কর্মকর্তা কৃষিবিদ কমল কৃষ্ণ রায়, সমাজসেবা কর্মকর্তা আব্দুল আউয়াল, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শমসের আলী মন্ডল, দিনাজপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের কর্মকর্তা ওয়াহেদুল ইসলাম, বিরামপুর প্রেসক্লাবের আহবায়ক শাহ্ আলম মন্ডল প্রমূখ।
আলোচনা সভায় বক্তারা দিবসটির তাৎপর্য তুলে ধরে বিদেশ গমনেচ্ছুকদের কাজের প্রশিক্ষণ নিয়ে বিদেশ গমনের জন্য আহবান জানান। পাশাপাশি সঠিক কাজের ভিসা যাচাইবাছাই করে নিশ্চিত হয়ে বিদেশে যাওয়ার জন্য অনুরোধ জানান।