বিরামপুরে ফুটবলার দূর্জয় পাহানকে সংবর্ধনা

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

মোঃ শাহ্ আলম মন্ডল(বিরামপুর):
দিনাজপুরের বিরামপুর উপজেলার সন্তান কৃতি ফুটবলার দূর্জয় পাহান (দূর্গা)-কে সবংর্ধনা প্রদান করা হয়েছে। আজ বৃহস্পতিবার উপজেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদানের মাধ্যমে এ সংবর্ধনা দেওয়া হয়। এসময় বিরামপুর উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নুজহাত তাসনীম আওন, ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও যুব উন্নয়ন কর্মকর্তা এনামুল হক চৌধুরী, ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য আনোয়ারুল হাবিব রিটন, ক্রীড়া সংস্থার সদস্য রবিউল করিম বিপ্লব, ক্রীড়া সংস্থার সদস্য সাংবাদিক শাহ্ আলম মন্ডল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রোকনুজ্জামান রোকন, একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম ও সাবেক ফুটবলার মোস্তাফিজুর রহমান মাসুম উপস্থিত ছিলেন।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ