বিরামপুরে বেগম রোকেয়া দিবস উদযাপন

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

মোঃ শাহ্ আলম মন্ডল(বিরামপুর):
দিনাজপুরের বিরামপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে র‍্যালী, আলোচনা সভা ও অদম্য নারীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে দিবসটি উপলক্ষে এক বর্ণাঢ্য র‍্যালী অনুষ্ঠিত হয়। র‍্যালী শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা সুলতানা নীলা’র সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোশাররত জাহান। এতে আরো বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজিয়া নওরীন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সরকার, শিক্ষা কর্মকর্তা রুনা লাইলা, যুব উন্নয়ন কর্মকর্তা এনামুল হক চৌধুরী, বিরামপুর প্রেসক্লাব (কলাবাগান) আহবায়ক শাহ্ আলম মন্ডল, বিরামপুর প্রেসক্লাব (কলেজ বাজার) সভাপতি মোরশেদ মানিক, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী আফসানা পারভীন সহ আরো অনেকে। আলোচনা সভায় বক্তারা নারী নির্যাতন প্রতিরোধে সকলকে সম্মিলিতভাবে কাজ করার আহবান জানান। পাশাপাশি পারিবারিক নির্যাতন প্রতিরোধে নিজ পরিবারে নারীদের অর্থনৈতিক কর্মকান্ডে ভূমিকা রাখতে উপার্জনমূখী বিভিন্ন কাজে সম্পৃক্ত হবারও আহবান জানান। সভা শেষে বিভিন্ন ক‍্যাটাগরিতে ৫ জন অদম্য নারীকে সংবর্ধনা, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ