বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের বিরামপুর পৌর শহরের পশু হাট সংলগ্ন ছোট যমুনা নদীর উপরে অবস্থিত ঝুঁকিপূর্ণ ও চলাচলে অনুপোযোগী মেয়র আজাদ ফুট ব্রীজের সংস্কার কাজ শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে এ ব্রীজটির সংস্কার কাজের উদ্বোধন করা হয়।
এসময় পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌরসভার ৫নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শওকত আলী, পৌর বিএনপি’র নির্বাহী সদস্য ও পৌরসভার ৪ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোজাফফর রহমান মাস্টার, পৌর যুবদলের সদস্য সচিব ও ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স পলাশ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী পলাশ বিন আশরাফীসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। বিরামপুর পৌরসভার অর্থায়নে এ সংস্কার কাজ করা হচ্ছে বলে পৌরসভা কার্যালয় সূত্রে জানা গেছে। তবে স্থানীয় মানুষজন এখানে স্থায়ীভাবে একটি কংক্রিটের ব্রীজ নির্মাণের দাবী জানিয়েছেন।