ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্র মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেপ্তার

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

সোহেল আহাদ, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্র মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেপ্তার করেছে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশ।

রবিবার (১৮ মে) এস আই মো. মাহবুবুল আলম ও সঙ্গীয় এএস আই আব্দুল হালিম, এএস আই মো. মনিরুজ্জামান ও এএস আই রেজাউল করিমকে সাথে নিয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার রামরাইল ইউনিয়নের পশ্চিমপাড়া গ্রামের মৃত আবদুল হকের ছেলে সাজাপ্রাপ্ত পলাতক আসামী মো. জাকিরকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার তদন্ত কর্মকর্তা মো. তানভীর আহমেদ।

তিনি জানান, ১৮ মে ভোর বেলায় গোপন সংবাদের ভিত্তিতে আসামীকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তার নামে বিশেষ ট্রাইবুনাল মামলা নং ৫৮/১৬, জিআর-০৮/১৬ (সদর) অস্ত্র মামলার ১০ বছরের জিআর সাজাপরোয়ানা ভুক্ত আসামি জাকির হোসেনকে গ্রেফতারপূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ

বিজ্ঞাপন