মোঃ আসাদুজ্জামান (বরগুনা প্রতিনিধি)
আজ শনিবার গণঅধিকার পরিষদ এর সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুলহক নুর সহ শতাধিক নেতাকর্মীদের উপর পুলিশ ও সেনাবাহিনী বর্বরোচিত হামলার প্রতিবাদে বরগুনাবেলা ১১ টায় জেলা ছাত্র, যুব,শ্রমিক ও গণঅধিকার পরিষদ এর নেতৃবৃন্দ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে।
উক্ত বিক্ষোভ মিছিলে বরগুনা জেলা ছাত্র অধিকার পরিষদ এর সভাপতি মোঃ ফেরদৌস হোসেন, সাধারণ সম্পাদক মোঃ রেজবুল ও বরগুনা জেলা যুব অধিকার পরিষদ এর সভাপতি মোঃ জামাল শিকদার সৈকত ও সহ সাংগঠনিক সম্পাদক মিজান জোমাদ্দার, সদর উপজেলার সিনিয়র সহ সভাপতি সোহেল রানা এবং বরগুনা জেলা শ্রমিক অধিকার পরিষদ এর সভাপতি মোঃ আবু হানিফ ও সাধারণ সম্পাদক মোঃ রাকিব পারভেজ
বরগুনা জেলা গণঅধিকার পরিষদ সাবেক যুগ্ম সদস্য সচিব মোঃ শামিম খান সহ জেলার বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলো সভায় বক্তারা বলেন শান্তিপূর্ণ সংবাদ সম্মেলন যে সকল উগ্রবাদী সেনাবাহিনী ও পুলিশ হামলা করছে,তাদের দৃষ্টান্ত মুলক শাস্তি দিতে হবে এবং চাকরিচ্যুত করতে হবে।