খোন্দকার আব্দুল মান্নান বাবু :
ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ বলেছেন, ভূমিসেবা প্রদানের ক্ষেত্রে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং জনবান্ধব পরিবেশ নিশ্চিত করা অপরিহার্য। স¤প্রতি মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ‘সুশাসন ও নৈতিকতা সম্পর্কিত ধারণা এবং মূল্যবোধ শিক্ষার সাথে সুশাসনের সম্পর্ক’ বিষয়ক কর্মশালায় মুখ্য আলোচক হিসেবে তিনি এসব কথা বলেন।
সিনিয়র সচিব বলেন, দুর্নীতি ও হয়রানিমুক্ত সেবা প্রদানের মাধ্যমে নাগরিকদের সন্তুষ্টি বিধান করাই ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব। মন্ত্রণালয় নৈতিকতা নিশ্চিত করতে দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে এবং হয়রানিমুক্ত সেবা প্রদানের জন্য অনলাইন ভূমি ব্যবস্থাপনা ও ডিজিটাল সেবা চালু করেছে। তিনি বলেন, সবাই মিলে কাজ করলে ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব সুচারুভাবে পালন করা সম্ভব। দেশের কল্যাণে নৈতিকতা ও সুশাসন একে অপরের পরিপূরক, যা সমাজে স্বচ্ছতা, ন্যায্যতা এবং জবাবদিহিতা নিশ্চিত করে। নৈতিকতা ও সুশাসন বজায় রেখে নাগরিকদের ভূমিসেবা নিশ্চিত করার প্রতি গুরুত্বারোপ করে সচিব বলেন, সেবাগ্রহীতাদের সততা, সহানুভূতি, সম্মান ও দায়িত্ববোধের মাধ্যমে সেবা দিতে মন্ত্রণালয় বদ্ধপরিকর। #
- দৈনিক আমাদের কণ্ঠ: অন্যান্য সংবাদ, প্রকাশিত সংবাদ, বিশেষ সংবাদ, শীর্ষ সংবাদ, সংবাদ শিরোনাম