ভূমি অফিসের উপ-সহকারীর বদলি প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

মোঃ আসাদুজ্জামান, বরগুনা:
বরগুনা সদর উপজেলা নলটোনা ইউনিয়নের পিতাম্বরগঞ্জ ভূমি অফিসের উপ-সহকারী কর্মকর্তা সজীব হালদার এর বদলি আদেশ বাতিলের দাবিতে এলাকাবাসী মানববন্ধন করেন।

সোমবার সকাল সাড়ে ১১ টায় পিতাম্বরগঞ্জ গর্জনবুনিয়া বাজার চত্বরে সর্বস্তরের জনগণের উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

এ সময় বক্তব্য রাখেন আবু হানিফ, রনিসহ আরো অনেকে।

বক্তারা বলেন, ভূমি অফিসের উপ-সহকারী কর্মকর্তা সজীব হালদার দায়িত্ব পালনের সময় সঠিক ভাবে ভূমি সেবা দিয়েছে। দুর্নীতিমুক্ত পরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। দ্রæত তার বদলির আদেশ প্রত্যাহারের দাবি জানান তারা ।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

দৈনিক আমাদের কণ্ঠ