মঠবাড়িয়ায় অগ্নিকান্ড : ২ লাখ টাকার ক্ষয়-ক্ষতির দাবি

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

‎এজাজ চৌধুরী (মঠবাড়িয়া)ঃ
‎পিরোজপুরের মঠবাড়িয়ায় দুর্বৃত্তদের দেওয়া আগুনে মোঃ রুহুল আমিন নামে এক ব্যক্তির বসতঘর ও কৃষিজ যন্ত্রপাতি পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার ভোর রাত ৪ টার দিকে উপজেলার মিরুখালি ইউনিয়নের ৪ নং ওয়ার্ড বড়শৌলা গ্রাম এ ঘটনা ঘটে। এ অগ্নিকান্ডে বসতঘর ও কৃষিজ যন্ত্রপাতিসহ প্রায় ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে দাবি করছেন ভুক্তভোগীরা।
‎স্থানীয় সূত্রে জানা যায়, রাতের অন্ধকারে দুর্বৃত্তরা তার বসবাসরত ঘর, কৃষিযন্ত্র ও প্রয়োজনীয় আসবাবপত্রে আগুন লাগিয়ে দেয়। এতে ঘরের অধিকাংশ মালামাল পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকান্ডের ঘটনায় মঠবাড়িয়া ফায়ার সার্ভিস দ্রæত ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ বিষয়ে মঠবাড়িয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাস বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ