মঠবাড়িয়ায় ইটভাটায় অভিযান লাখ টাকা জরিমানা

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

এজাজ চৌধুরী(মঠবাড়িয়া)ঃ
মঠবাড়িয়ায় ইটভাটায় অভিযান চালিয়ে এক লাখ টাকা জরিমানা করেছে প্রশাসন।এসময় প্রস্তুত করা কাঁচা ইট বুলডোজারের মাধ্যমে গুঁড়িয়ে দেয়া হয়। বুধবার (১৩ জানুয়ারি) বিকেলে, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মঠবাড়িয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাইসুল ইসলাম সাপলেজা ইউনিয়নের ভাইজোড়া গ্রামে বলেশ্বর নদীর তীরে এ অভিযান পরিচালনা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রাইসুল ইসলাম জানান, অবৈধ ইটভাটা পরিচালনার অভিযোগে ভাটা মালিক মোঃ ইউসুফ মুন্সির বিরুদ্ধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ অনুযায়ী ১ লক্ষ টাকা অর্থদন্ড দেয়া হয়েছে, এবং অবৈধভাবে প্রস্তুত করা ইটগুলো গুঁড়িয়ে দেয়া হয়েছে। এই অভিযান জনস্বার্থে ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ